মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদ এখন ০.৫ শতাংশ, বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫১ AM

মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদ এখন ০.৫ শতাংশ, বাংলাদেশ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৯:৪৪:২৭ AM

মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদ এখন ০.৫ শতাংশ, বাংলাদেশ


ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ হলে গ্রাহকের ওপর আরোপিত ‘দণ্ড সুদ’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদোত্তীর্ণ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে ব্যাংকগুলো। এতদিন এ হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ। দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করা এবং উৎপাদনশীলতা বাড়াতেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলার সংশোধন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হিসেবে চিহ্নিত হলে ওই সময়ের জন্য চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। এর আগে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপের সুযোগ ছিল ব্যাংকগুলোর।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর