জৈন্তাপুরে নবাগত ইউএনও যোগ দান
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬ PM

জৈন্তাপুরে নবাগত ইউএনও যোগ দান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৪:৩৫:৩৮ PM

জৈন্তাপুরে নবাগত ইউএনও যোগ দান


জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুনন্দা রায়।

বৃহস্পতিবার সকালে তিনি সদ্যবিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, সুনন্দা রায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের সন্তান। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।

দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, “জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর