নাহিদের কাছে 'পাত্তাই পেলেন না' শমসের মবিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ AM

সিলেট-৬

নাহিদের কাছে 'পাত্তাই পেলেন না' শমসের মবিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৮:৪৬:৪৩ AM

নাহিদের কাছে 'পাত্তাই পেলেন না' শমসের মবিন


সিলেট-৬ আসনে চমক দেখিয়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আবারো সংসদ সদস্য নির্বাচতি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নৌকা প্রতীক নিয়ে নাহিদ পেয়েছেন ৫৮ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭ ভোট। আর ১০ হাজার ৮৫৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

রোববার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ১৯২টি কেন্দ্রের ফলাফলে এতথ্য জানা গেছে।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে মোট ভোটকেন্দ্র ১৯২টি আর ভোটকক্ষ এক হাজার ৮৯টি। এ আসনে মোট ভোটার চার লাখ ৭২ হাজার ৭৪৯জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৭ হাজার ৫০৯ জন ও নারী ভোটার দুই লাখ ৩৫ হাজার ২৩৯ জন।

আজকের সিলেট/জেএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর