সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে টানা চতুর্থবারের মতো প্রায় সোয়া লাখ ভোটের ব্যাধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্না। নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ৯৮ ভোট পেয়ে তিনি বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী সোনালি আঁশ (পাট) প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ৮শ' ৪৮ ভোট।
রোববার রাত ৮টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়।
তারা দুইজন ছাড়াও এই আসনটিতে প্রতিদ্বন্দ্বীতা করেছেন- জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী তালুকদার মো. মকবুল হোসেন৷
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








