নগরী থেকে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু উদ্ধার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫০ PM

নগরী থেকে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৮:৫২:২৯ PM

নগরী থেকে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার, চাকু উদ্ধার


নগরীর কাষ্টঘর ও ধোপাদিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে ও সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণামাধ্যম) মো. মনজুরুল আলম জানান, শুক্রবার বিকেলে নগরের মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করলে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ১ টি চাকু সহ ৩ জন ছিনতাইকারীকে আটক করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের নিকট হতে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে বলে জানা যায়। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তাররকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলার হাসান (২৯) ও দক্ষিণ সুরমার মো. জাহেদ আহমদ (৩৫)।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

এর আগে আরেক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটকের পর জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং ৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর