সিলেটে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১৩ AM

সিলেটে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৭:৫৮:৫০ PM

সিলেটে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা


সিলেটে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। অনেক স্থানে চামড়া বিক্রি করতে না পেরে সড়ক ও ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনাও ঘটছে। এতে একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা, অন্যদিকে বাড়ছে পরিবেশ দূষণের আশঙ্কা। 

কোরবানির ঈদের পর সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে পশুর চামড়া সংগ্রহ ও বিক্রির ব্যস্ততা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকারের আশ্বাসে তারা চামড়া সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থায়ী ব্যাবসায়ীদের কাছে চামড়া নিয়ে আসলে তারা বিভিন্ন বাহানায় ন্যায্যমূল্য দিতে চান না। ফলে বাধ্য হয়েই নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করতে হয়।

একজন মৌসুমি ব্যাবসায়ী জানান, গ্রাম থেকে চামড়া নিয়ে সিলেটে আসার পর গরুর চামড়া প্রকার বেঁধে ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি করতে হয়, আর ছাগলের চামড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করতে হয়। এজন্য তারা সরকারের আশ্বাসে চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন। ফলে বাধ্য হয়েই তারা যত্রতত্র চামড়া ফেলে যাচ্ছেন।

তবে চামড়ার সঠিক দাম না পওয়ার বিষয়টি মানতে নারাজ স্থায়ী চামড়া ব্যসায়ীরা, তাদের দাবি কেবল ত্রুটিপূর্ণ চামড়াই তারা কিনছেন না। রাজধানী ঢাকায় চামড়া সংরক্ষণের জন্য যথাযত ব্যবস্থাও নেই ফলে কমে গেছে চামড়ার দাম। আর চামড়ার সঠিক সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বলেও দাবি তাদের।

চাঁদনীঘাট এলাকার একজন চামড়া ব্যবসায়ী বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, যাদের চামড়া নস্ট হয়ে গেছে তাদের চামড়া কিনছেন না। আর বাকি চামড়াসমূহ সরকার নির্ধারিত মূল্য দিয়েই কিনে রাখছেন।

সব মিলিয়ে গত কয়েক বছর থেকে চামড়া শিল্পের এই পিছিয়ে পড়া অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রয়োজন যথাযত কার্যকর উদ্যোগে। নয় তো এক সময়ের এই বড় সম্ভাবনাময় শিল্পটি ধ্বংসের দিকে দাবিত হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

কোরবানির ঈদের পর চামড়াকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম জমে ওঠার কথা, বাস্তবে সিলেটে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। ন্যায্য দাম না পেয়ে অনেকেই চামড়া ফেলে দিচ্ছেন রাস্তায়। এতে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি বাড়ছে পরিবেশ দূষণের শঙ্কাও।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর