বিদ্যুতের দাম বাড়লো
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০০ AM

বিদ্যুতের দাম বাড়লো

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৪:০৩:৫৩ PM

বিদ্যুতের দাম বাড়লো


গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ আর পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। 

গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াটে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াটে ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করেছিল।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর