এ বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কতো টাকা আয় করেছেন আইসিসি, জানেন? আয়ের অঙ্কটা ১ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১২ হাজার ২৭৯ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে আসন্ন বিশ্বকাপ ফুটবল আয়োজনে ফিফার আয় হবে ১১ বিলিয়ন মার্কিন ডলার! বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার ১৭১ কোটি টাকা! আইসিসি এবং ফিফার প্রকাশিত হিসেবে ফুটবল বিশ্বকাপে আয়ের ব্যবধানটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১ গুন। ফুটবল এবং ক্রিকেটের জনপ্রিয়তা এবং বানিজ্যিকীরন বোঝাতে এই তথ্যটা তুলে ধরা হলো।
বিশ্বকাপ ফুটবলের এই আসরে আয়ের সবচেয়ে বড় খাত ব্রডকাষ্ট। যে খাতে ফিফা আয় করেছে ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় ৫১ লাখ ৬১ হাজার কোটি টাকা! দ্বিতীয় খাতটি টিকিট বিক্রি থেকে। যে খাতে আয়ের সম্ভাব্য অঙ্ক ৩ বিলিয়ন মার্কিন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ৩৬ লাখ ৮৬ হাজার ৪৮৭ কোটি টাকা)। যে খাতে ফিফা আয় করেছে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার।
৩২ দলের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি আয় করেছে ফিফা ২০২২ কাতার বিশ্বকাপে। ফিফার দেওয়া হিসেবে আয়ের অঙ্কটা ছিল ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে সর্বমোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। আর্জেন্টিনা ট্রফি জিতে পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার। রানার্স আপ ফ্রান্সের ভাগে পড়েছে সেখানে ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
এবার ৪৮ দলের বিশ্বকাপের আয় বেড়েছে ৩.৫ বিলিয়ন ডলার। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে এবার আয়ের অঙ্ক বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
আয় হু হু করে বেড়েছে বলে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে প্রাইজমানির অঙ্কটাও লোভনীয়। ট্রফি জিতলে ৫০ মিলিয়ন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ৬১৩ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা) পকেটে পুরবে বিজয়ী দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। রানার্স আপ দলের জন্য বরাদ্দ সেখানে ৩৩ মিলিয়ন ডলার ( বাংলাদেশী মুদ্রায় ৪০৫ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা) । তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন, চতুর্থ স্থানে থাকলে পাওয়া যাবে ২৭ মিলিয়ন ডলার। ৫ম থেকে ৮ম স্থান অর্জন করলে এই দলগুলো প্রত্যোকে পাবে ১৯ মিলিয়ন ডলার। ১৭ থেকে ৩২তম স্থান অর্জনকারী প্রতিটি দলের জন্য বরাদ্দ সেখানে ১১ মিলিয়ন ডলার করে। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও থাকছে বড় অঙ্কের প্রাইজমানি। ৩৩ থেকে ৪৮ নম্বর দলগুলোর প্রত্যেকের জন্য বরাদ্দ থাকছে ৯ মিলিয়ন ডলার করে। এর বাইরেও ৪৮ টি দলের সবাই প্রস্তুতির জন্য পাবে ১.৫ মিলিয়ন ডলার করে। বিশ্বকাপ ফুটবলে শুধু টাকা আর টাকা।
আজকের সিলেট/এপি
আজকের সিলেট ডেস্ক 








