ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৭ PM

ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ১০:৪৮:২৬ AM

ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ


বর্তমানে ব্যাংক হিসাবে তিন লাখ টাকা থাকলে আবগারি শুল্ক দিতে হয়। আগামী অর্থবছর থেকে তিন লাখ টাকা থেকে এক লাখ টাকা বাড়িয়ে চার লাখ টাকার করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়ে বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বছরে একবারই আবগারি শুল্ক দিতে হবে। এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কাটা হবে।

ব্যাংক হিসাবে যদি ২০২৬ সালে কোনো একবার চার লাখ বা এর বেশি টাকা থাকে, তাহলে আবগারি শুল্ক কাটা হবে। এই আবগারি শুল্ক বছরে একবার বসে হিসাবের স্থিতির ওপর। সাধারণত ব্যাংকগুলো ডিসেম্বর মাসে গ্রাহকের হিসাব থেকে এই টাকা কেটে রাখে।

আবগারি শুল্ক কী
আবগারি শুল্ক হলো একধরনের পরোক্ষ কর, যা সরকার নির্দিষ্ট কিছু পণ্য, সেবা বা আর্থিক কার্যক্রমের ওপর ধার্য করে। যেমন ব্যাংকে টাকা রাখা, মুঠোফোনে কথা বলা, সিগারেট কেনা ইত্যাদি। এ ধরনের শুল্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার ওপর বসে না। কোনো কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বসে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর