অপরাধ দমনে এসএমপির অভিযান, আটক ৫১ জন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৯ PM

অপরাধ দমনে এসএমপির অভিযান, আটক ৫১ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৩:১৭:৩৭ PM

অপরাধ দমনে এসএমপির অভিযান, আটক ৫১ জন


সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৫১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, বিনা পরোয়ানার আসামি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের অংশ হিসেবে ১৭ জুনের ২৪ ঘণ্টায় ৩০ জন এবং ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। এদিকে অভিযানে ৪২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৩১টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে মহানগরজুড়ে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর