ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩০ PM

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৯:৩০:৩৭ AM

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে কিশোর নিহত


ফেঞ্চুগঞ্জে ঘরের ট্যাংকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিদ আহমেদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত অলিদ উপজেলার ভেলকোনা গ্রামেজিলু মিয়ার ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অলিদ নিজ ঘরের মোটর চালু করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সুনাম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর