হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয় নামের এক যুবকের লাশ ৪ দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলবুল আহমেদ হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সোমবার সকালে উপজেলার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








