ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নি হ ত ৮
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ PM

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নি হ ত ৮

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ১০:৫০:২৬ AM

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নি হ ত ৮


ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। পরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরেক শিশুর মৃত্যু হয়। এঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর