হবিগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে শহরতলীর উমেদনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মিয়া এলাকার একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। শুক্রবার ভোর রাতে শহরতলীর উমেদনগর এলাকায় সে বৈদ্যুতিক তার চুরি করতে যায়। এসময় অসাবধানতা বশত সে স্পৃষ্ট হয়ে যায়। এতে তার সারা শীরের ঝলসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। আমলগীরের মরদহ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী বলেন, তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/ জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








