কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৯ PM

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ১০:১১:১০ AM

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ তারা মিয়া (২০) । তিনি কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঘটনাটি ঘটেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া এবং বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ ডিএম/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর