এসএসসির ফল প্রকাশের একদিন আগে না ফেরার দেশে রেজা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ PM

এসএসসির ফল প্রকাশের একদিন আগে না ফেরার দেশে রেজা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১১:৩৬:৩৬ AM

এসএসসির ফল প্রকাশের একদিন আগে না ফেরার দেশে রেজা


এসএসসির ফল প্রকাশের মাত্র একদিন আগে না ফেরার দেশে চলে গেল কাজী রেজা (১৬) নামে এক শিক্ষার্থী। রোববার (৯ আগস্ট) শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ তার মৃত্যু হয়। কাজী রেজা বাহুবলে ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় কাজী রেজা। পরে তার মৃত্যু হয়। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল রেজা ও তার পরিবার। কিন্তু ফল প্রকাশের একদিন আগেই তার অকাল মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর