রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: গ্রেপ্তার বাবুল কারাগারে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ PM

রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: গ্রেপ্তার বাবুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৮:৪১:৪৫ PM

রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী খুন: গ্রেপ্তার বাবুল কারাগারে


নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত দম্পতির ছেলে শুক্রবার দেশে ফেরার পর মামলা করা হবে বলে জানান ওসি মাঈনুল।

গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা দিকে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি ওসি খান মো. মাঈনুল জাকির।

তিনি বলেন, নগরীর রায়নগরের মিতালি ১১১ নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাবুল মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার সকালে ওই বাসার মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাদের কাজের মেয়ে তাহমিনার (১৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ব্যবসায়ী আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পতির চার সন্তারে মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন।

পুলিশ জানায়, ঘটনার দিন বেলা ৩টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা ও প্রয়াত নূর মিয়া ছেলে বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনার কথা স্বীকার করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর