সিলেটে ময়লার স্তূপে মিলল মানুষের খণ্ডিত পায়ের অংশ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ AM

সিলেটে ময়লার স্তূপে মিলল মানুষের খণ্ডিত পায়ের অংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৩:০৭:৫৪ PM

সিলেটে ময়লার স্তূপে মিলল মানুষের খণ্ডিত পায়ের অংশ


সিলেটে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের পাশ থেকে মানুষের একটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের গোল্ডেন টাওয়ারের সামনে ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের গোল্ডেন টাওয়ারের সামনে ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, পায়ের অংশটিতে কিছুটা পচন ধরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কেটে ফেলা পায়ের অংশ। বিচ্ছিন্ন অংশটি কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর