হবিগঞ্জে চাল ও টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

হবিগঞ্জে চাল ও টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৭:৪০:৩২ AM

হবিগঞ্জে চাল ও টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত


২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠে। তদন্তে অভিযোগ প্রামাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক। 

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল টাকা আত্মসাতের অভিযোগটি প্রমাণিত হওয়ায় শিবপাশা ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর