খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ PM

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৭:২৪:৪৩ PM

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল


সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় সিলেট মহানগরীর আম্বরখানাস্থ হযরত হাসান হোসেন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ নয়নের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট কবি আব্দুল মুকিত অপি এবং সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ছড়াকার তাজ উদ্দিন মাসুম।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের এক আপসহীন প্রতীক। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ত্যাগ ও দৃঢ় নেতৃত্ব এ দেশের মানুষের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাজনৈতিক জীবন ও দর্শনে তাঁর অবদান এবং প্রতিটি সংকটময় মুহূর্তে দেখানো দিকনির্দেশনা আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।

এছাড়া দোয়া মাহফিল ও খাবার বিতরণে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কবি রিপন মিয়া, শহীদ নূর, এবং আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, জুয়েল আহমদ, খলিলুর রহমান, অভিনেতা কামাল আহমদ দুর্জয় ও ফকির আহমদ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রহমান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর