কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ AM

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৯:৩৫:৫৭ AM

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত


কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে শহরের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে হোটেলটিতে আগুন লাগে। ওই সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারটি দমকলের গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেন। দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর হোটেল ও আশপাশের এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। আগুনে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। হোটেলটি তারাপীঠ মন্দিরের কাছে একটি পবিত্র পুকুরের পাশে অবস্থিত।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর