আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন শালিনী পাণ্ডে
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন শালিনী পাণ্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৩:৫১:২৬ PM

আপত্তিকর সেই ভিডিও নিয়ে যা বললেন শালিনী পাণ্ডে


ভারতের অভিনেত্রী শালিনী পাণ্ডের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওটি তার ছবি ও পরিচিতি ব্যবহার করে কৃত্রিমভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ভিডিওটির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।


সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শালিনী বলেন, তার নামে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। তার ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি তৈরি করা হয়েছে। প্রযুক্তির এমন অপব্যবহারে ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, বিশেষ করে নারীদের লক্ষ্য করে প্রযুক্তিকে এভাবে ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক। প্রযুক্তির এমন অপব্যবহার তাকে গভীরভাবে বিচলিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আচরণকে কোনোভাবেই স্বাভাবিক করে তোলা উচিত নয়।

শালিনী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভিডিওটি শেয়ার, ফরোয়ার্ড কিংবা ডাউনলোড না করার অনুরোধ করেছেন। কোথাও ভিডিওটি চোখে পড়লে সেটি রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি।

২০১৭ সালে তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে পরিচিতি পান শালিনী পাণ্ডে। পরে ‘মহানটি’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।

এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক তারকা প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। এবার সেই আলোচনায় যুক্ত হলেন শালিনী পাণ্ডেও।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর