ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল সম্পন্ন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ AM

ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল সম্পন্ন

আজিজুল আম্বিয়া, লন্ডন (যুক্তরাজ্য) অফিস

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১১:১১:০৬ AM

ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল সম্পন্ন


বৃটেনে ইউকে-বাংলা রিপোটার্স ইউনিটির মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এত লন্ডনে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।

শনিবার স্থাণীয় সময় বিকেলে  পূর্ব লন্ডনের ক্যাভেল স্ট্রীটের  একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলা মিডিয়ার জ্যেষ্ট সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী।

এসময় মতিয়ার চৌধুরী বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতনা, আমরাও বিশ্ব দরবারে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতা বিরুধী অপশক্তি অপপ্রচারে লিপ্ত এসব দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকলকে আবারও ৭১এর ন্যায় ঐক্য বদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি  অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সহ সভাপতি জামাল আহমদ খান, সহ সাধারণ সম্পাদক সুহাম্মদ সালেহ আহমদ  ও ড. আজিজুল আম্বিয়া, সহ কোষাধক্ষ্য মির্জা আবুল কাশেম, এ. রহমান অলি, ব্যারিষ্টার ইকবাল হোসেন, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইমরান মাহমুদ, ফয়েজুর রহমান ফয়েজ, লেবার পার্টির হোয়াইটচ্যাপল শাখার সেক্রেটারী কমিউনিটি এক্টিভিস্ট মোঃ সুয়েজ মিয়া, সাবেক কাউন্সিলর গীতিকবি শাহ সোহেল আমিন, কমিউনিটি এক্টিভিস্ট মোঃ সুলতান আহমেদ, সালমান আহমেদ চৌধুরী,  আব্দুস সত্তার, সেলিম আহমদ ও হাসান আহমেদ প্রমুখ।

ইফতার পূর্বে মোনাজাতে পরিচালনা করেন সংগঠনের কোষাধক্ষ্য এসকেএম আশরাফুল হুদা।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর