কয়লা আনতে গিয়ে ভারতীয় গুহায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM

কয়লা আনতে গিয়ে ভারতীয় গুহায় বাংলাদেশি যুবকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৫:৫৭:১২ PM

কয়লা আনতে গিয়ে ভারতীয় গুহায় বাংলাদেশি যুবকের মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুর ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবক ইউনুছ আলী (২২) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

‎বুধবার উপজেলার চারাগাঁও সীমান্তের ভারতের অভ্যন্তরে কয়লা কোয়ারির ভেতরে মাটি ধসে তাতে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

‎জানা গেছে, বুধবার ভোরে ১০/১৫ জনের একটি শ্রমিকের দল কয়লা আনতে চারাগাঁও সীমান্ত দিয়ে গোপন পথে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। একপর্যায়ে গুহার ভেতরে ঢুকে কয়লা কুড়ানোর সময় মাটি ধসে তাতে চাপা পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ইউনুছ আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

‎তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মৃত ব্যক্তির সঙ্গে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর