সিলেটে রোপণ করা গাছের পরিচর্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ PM

সিলেটে রোপণ করা গাছের পরিচর্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৮:৫৬:৩৪ PM

সিলেটে রোপণ করা গাছের পরিচর্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ


বৃক্ষরোপণের পর সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সিলেটে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। সংগঠনটির দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আগে রোপণ করা গাছগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যা করা হয়। শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎফল বড়ুয়ার উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

গত ৩১ জুলাই ও ৭ আগস্ট সিলেটের বিভিন্ন স্থানে সংগঠনের উদ্যোগে রোপণ করা বৃক্ষগুলো পরিদর্শন করেন কর্মসূচিতে অংশ নেওয়া সদস্য ও স্বেচ্ছাসেবীরা। এ সময় গাছের চারপাশের আগাছা পরিষ্কার, প্রয়োজনীয় মাটি সংরক্ষণ এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন পরিচর্যা কার্যক্রম চালানো হয়।

আয়োজকেরা বলেন, গাছ লাগানোর মধ্য দিয়ে পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছকে টিকিয়ে রাখা এবং নিয়মিত যত্নের মাধ্যমে বড় করে তোলাই পরিবেশ সুরক্ষার প্রকৃত অঙ্গীকার।

তাঁরা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মতো কর্মসূচি পরিচালনা করছে।

বৃক্ষ পরিচর্যা কার্যক্রমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর