ডামী ভোট বর্জন করায় সিলেটবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিখোঁজ বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর অনুজ এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আসকির আলী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশের মতো সিলেট-২ আসন সহ সমগ্র সিলেটবাসী যে এই প্রতারণার সার্কাস নামক নির্বাচন প্রত্যাখান করেছেন, বর্জন করেছে সে জন্য সিলেট ২ আসনসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাই। এই জনপদের মাটি ও মানুষের নেতা এম. ইলিয়াস আলীর প্রতি যে মানুষের অফুরন্ত ভালোবাসা এবং দরদ রয়েছে তারই বহিঃপ্রকাশ সিলেট ২ আসনসহ গোটা সিলেটবাসীর এই প্রতারণার নির্বাচনকে বয়কট করা। ন্যায় বিচার, মানবতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলের মানুষ তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারই প্রমাণ দিয়েছে গোটা সিলেটবাসী এই প্রতারণার সার্কাসকে বর্জন করেছে। এজন্য এম. ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসীকে আন্তরিকভাবে শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আজকের সিলেট/প্রেবি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








