হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ১১:৪১:১৬ AM

হবিগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার


হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি এলাকার আলোচিত হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি কায়সার রহমানকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তিনি লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বামকান্দি গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে কায়সারকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, গত ৭ মার্চ হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় একটি মাজারের ওরসে শিশুদের নাগরদোলায় ওঠা নিয়ে দ্বন্দ্বে নৃশংসভাবে হাজী রফিককে হত্যা করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে এএসপি আজাহার হোসেন বলেন- এ বছর ৬ মার্চ রাতে হবিগঞ্জের বামকান্দি এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠানে নাগরদোলায় চড়া নিয়ে নিহত রফিকের ভাতিজা নাদিম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতারকৃত কায়সারের ভাগ্নে মোশারফের মধ্যে ঝগড়া হয়। পরদিন এই ঘটনা নিয়ে বামকান্দি বাজারে রফিক ও কায়সারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কায়সার ও তার লোকজন রফিকের ওপর হামলা চালায়। পরে মুমূর্ষু অবস্থায় রফিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় রফিক মারা যান।

সহকারী পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পর অভিযুক্ত কায়সারসহ অন্যরা আত্মগোপনে চলে যায়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর