গোলাপগঞ্জে বজ্রপাতে আছকির আলী (৭০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। নিহত আছকির আলী গোলাপগঞ্জ উত্তর বাজার এলাকার ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার দিবাগত রাত মধ্যরাতে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
এলকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন আছকির আলী। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত লেগে রক্তাক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে আশেপাশে উপস্থিত জনতা চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








