সাপ্লাইয়ে সালেকের জুয়ার আসর থেকে আটক ৬
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ AM

নগরজুড়ে জুয়ার আসরের বিরুদ্ধে তৎপর ডিবি

সাপ্লাইয়ে সালেকের জুয়ার আসর থেকে আটক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ১২:৫৮:৫১ PM

সাপ্লাইয়ে সালেকের জুয়ার আসর থেকে আটক ৬


নগরীর আম্বারখানা-ঈদগাহ সড়কে ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় মো: সালেক মিয়া ওরফে জুয়াড়ি সালেকের জুয়ার আসরে সাড়শী অভিযান চালিয়ে জুয়ার আসরের মুলহোতা মো: সালেক মিয়াসহ ৬ জুয়াড়িকে আটক করেছে এসএমপির ডিবি পুলিশ।

আটককৃত অন্যরা হলেন- মো: আব্দুর রশিদ (৩২), মো: শিপন মিয়া (৫৪), জসিম উদ্দিন (৫৫), মো: আনোয়ার হোসেন (৪০) ও মো: রুবেল হোসেন (৩৪)।

শুক্রবার রাতে এসএমপির গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক প্রেসনোটে বলা হয়, বৃহষ্পতিবার গভীর রাতে নগরীর  ইলেক্ট্রিক সাপ্লাই সাকিনস্থ কলবাখানি আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট  থানার ইলেক্ট্রিক সাপ্লাই সাকিনস্থ কলবাখানি এলাকার  জালালী ২১/১ এর র্পাশ্বর্বতী ভূতরে বাড়ি নামক একটি পরত্যিাক্ত একটি বিল্ডিং থেকে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে স্থানীয় কিছু প্রভাবশাশী ব্যাক্তি, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই জমজমাট ভাবে চলছিল এই জুয়ার আসর। স্থানীয়রা বাঁধা্ দিলে তাদেরকে হুমকী ধমকি সহ বিভিন্ন ভাবে হয়রানী করে জুয়াড়িরা। বিষয়টি নিয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ি ও এয়ারপোর্ট থানা পুলিশকে একাধিকবার জানানো হলেও রহস্যজনক কারনে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বরং তারা অভিযান চালিয়ে জুয়াড়িদের পাওয়া যায়নি বলে বার বার দাবি করেন। কিন্তু এসএমপির ডিবি পুলিশ যখনই অভিযান চালায় তখনই জুয়াড়িতে আটক করতে সক্ষম হয়।

এদিকে, সিলেট নগরজুড়ে জুয়াড়িদের বিরুদ্ধে সাড়াশী অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। স্থানীয় থানা ও ফাঁড়ি পুলিশ এসব জুয়ার আসরের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না দিলেও ডিবির এমন অভিযানে খুশি জনসাধারণ।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে বলেন, জুয়া, মাদক ও হোটেলে অনৈতিক ব্যবসার বিরুদ্ধে ডিবি পুলিশে খুবই কঠোর অবস্থানে রয়েছে। আমদের এই অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর