মৌলভীবাজারে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ সূত্র জানায়, শনিবার বিকেল চার টার দিকে গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি ছুড়তে শুরু করে।
এসময় গুরারাই, অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন,শামীম, সোহেল, ফরহাদ, আরমান, হাবিবুর, কাদির, রাহিম, শিহাব, সৈয়দ মুফাচ্ছিল আহত হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের কয়েকজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন গণমাধ্যমকে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি জব্দ করে। তবে রিপন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/স্টাফ/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








