তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ১০:২৭:১১ AM

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই পক্ষের সংর্ঘষে জজ মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত জজ মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের কিতাব আলীর ছেলে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার দিবাগত গভীর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চারাগাঁও বালুর চরে দুই পক্ষে মধ্যে সংঘর্ষ হয়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে স্থানীয় চিহ্নিত চোরাকারবারিদের প্ররোচনায় অবৈধভাবে ভারতের কয়লা গুহায় যায় লালঘাট গ্রামের আলকাছের ছেলে মুছা মিয়া (২২), বাচ্চু মিয়া (৪৫) সহ ১০-১২ জনের একটি দল। সেখানে গিয়ে মুছা মিয়া ও বাচ্চু মিয়ার মধ্যে ঝগড়া হয়। মুছা মিয়া বাংলাদেশে ফিরে এলে কী নিয়ে ঝগড়া হয়েছে জানতে চান জজ মিয়া।

এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক প্রর্যায়ে ১০ জনের একটি দল দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে তার জজ মিয়ার ওপর হামলা করে গুরুতর আহত করে। খবর পেয়ে জজ মিয়া ও বাচ্চু মিয়ার লোকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন।

গুরুতর আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার তিনি মারা যান। আহত অন্যান্যদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর