আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন হলেও মেলেনি ঘর, নেই বিদ্যুৎ-পানি
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন হলেও মেলেনি ঘর, নেই বিদ্যুৎ-পানি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ১২:৩১:১৫ PM

আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন হলেও মেলেনি ঘর, নেই বিদ্যুৎ-পানি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উদ্বোধনের এক বছর পার হলেও এখনো আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি উপকারভোগীদের অনেকেই। শতাধিক পরিবার জমির দলিল ও ঘরের চাবি পাননি বলে জানা গেছে। আর যারা পেয়েছেন, তারাও ভালো নেই। আশ্রয়ণ প্রকল্পের ঘরে গিয়ে বিপাকে পড়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২২ মার্চ আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় উপজেলার কলকলিয়া ইউনিয়ন বাদে খালিশা ও কলকলিয়া মৌজায় ৬৪টি, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে রসুলপুর মৌজায় ৩৮টি, রানীগঞ্জ ইউনিয়নে ২৫টি এবং পাইলগাঁও ইউনিয়নের খানপুর ও জালালপুর মৌজায় ৮৫টিসহ মোট ২১২টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ঘর নির্মাণের কাজ শেষ হয়নি। বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা না থাকায় প্রকল্পের ঘরে উঠছেন না অনেক পরিবার।

যারা ঘরে উঠেছেন রোজার মধ্য সেহরির সময় আরেক বাড়ি থেকে পানি আনতে হয়। বিদ্যুৎ না থাকায় রাতের ভয়ের মধ্যে থাকেন।

এদিকে, উপজেলার রানীগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদের পড়ালেখার অসুবিধা উল্লেখ করে মাটি ভরাটের জন্য ইউএনও বরাবর আবেদন করেছেন।

মুর্শিদা বেগম নামের এক উপকারভোগী বলেন, ২০ দিন আগে এ ঘরে এসেছি। আসার পর থেকে খুব কষ্টে আছি। রোজার মধ্য সেহরির সময় আরেক বাড়ি থেকে পানি আনতে হয়। বিদ্যুৎ না থাকায় রাতের বেলা ছোট দুই সন্তানকে নিয়ে ভয় লাগে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম বলেন, 'চতুর্থ ধাপের সব ঘরের কাজ প্রায় শেষ। আশ্রয়ণ প্রকল্পের সমস্যা নিয়ে একটি লিখিত দরখাস্ত পেয়েছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর