ওসমানীনগরের সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ AM

ওসমানীনগরের সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৯:১৯:৩১ AM

ওসমানীনগরের সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু


ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের চকবাজার নামক স্থানে দু’টি সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আব্দুল আজিজ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দয়ামীর বাজারস্থ তার কর্মক্ষেত্রে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ওসমানীনগর থানার ওসি রাসেদুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, এই দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর