মৌলভীবাজারে ঈদের দিনে পানিতে ডুবে এক প্রবাসী শিশু কন্যার মৃত্যু ঘটেছে। তার নাম ফাহমিদা(৬)।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ সূত্র জানায়, যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা কয়েকদিন আগে ঈদুল ফিতর উদযাপন করতে মা-বাবার সাথে মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে আসেন।
বৃহস্পতিবার বিকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের ডুবে তার মৃত্যু ঘটে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আর বিস্তারিত জানা যায়নি।
আজকের সিলেট/স্টাফ/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








