জাল নোটসহ র‍্যাবের হাতে আটক ১
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৪ AM

জাল নোটসহ র‍্যাবের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ১০:৩৩:৫৩ AM

জাল নোটসহ র‍্যাবের হাতে আটক ১


৮৮ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মো. জামাল মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। 


 বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে তাকে আটক করে। 


 

জামাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর গ্রামের বাসিন্দা। 


 আটকের পর জামালের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।

আজকের সিলেট/স্টাফ/কে.আর

সিলেটজুড়ে


মহানগর