বাহুবলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:২১ AM

বাহুবলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৯:৫৯:৫২ AM

বাহুবলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শনিবার রাতে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ইউনিক পরিবহনের সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

তিনি আরও জানান, মরদেহ দুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর