ধর্মপাশায় ছয়দিন ধরে ইজিবাই চালক সাইকুল নিখোঁজ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৪ AM

ধর্মপাশায় ছয়দিন ধরে ইজিবাই চালক সাইকুল নিখোঁজ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০১:১২:৪৬ AM

ধর্মপাশায় ছয়দিন ধরে ইজিবাই চালক সাইকুল নিখোঁজ


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে ইজিবাইকসহ ইজিবাইক চালক সাইকুল ইসলাম খান (২৭) ছয় (৬) দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সাইকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও গ্রামের মোঃ কারী মিয়া খানের ছেলে।

এঘটনায় নিখোঁজ সাইকুলের বাবা মোঃ কারী মিয়া খান বাদী হয়ে ৯ই এপ্রিল মঙ্গলবার ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নং ২৬০।

সাধারণ ডায়েরিতে বলা হয়, গত ০৮ই এপ্রিল সোমবার বিকেল ৩ঘটিকার ধর্মপাশা এলাকা থেকে সাইকুল তার ইজিবাইকসহ নিখোঁজ হয়। সাইকুল গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।

ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হওয়ার পর নিখোঁজের ব্যাপারে পুলিশ তার নিজস্ব কাছ শুরু করেছে। দেশের সকল থানায় মেসেজ পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর