ধর্মপাশায় অর্ধগলিত লাশ উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৮ AM

ধর্মপাশায় অর্ধগলিত লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৪:৫৬:১৬ AM

ধর্মপাশায় অর্ধগলিত লাশ উদ্ধার


সুনামগঞ্জের ধর্মপাশায় অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যাক্তির নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার রাতে উপজেলা সদরের আত্কাপাড়া সড়কের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরীর ফিসারির দক্ষিণ পাশে থাকা ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোঃ সামছুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে, পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর