সিলেটে শিলাবৃষ্টি‌‌'র আভাস
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৮ AM

সিলেটে শিলাবৃষ্টি‌‌'র আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০৪:৪৬:১৩ AM

সিলেটে শিলাবৃষ্টি‌‌'র আভাস


সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এমন তথ্য পাওয়া যায়।

এদিকে চলমান তাপপ্রবাহেও মিলতে পারে স্বস্তি। চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর