হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ। তবে এরিপোর্ট রেখা পর্যন্ত নিহত নারীর নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ২৯ বছর।
বুধবার রাতে উপজেলার আন্দিউড়া বানেশ্বর রোডের বড়ইতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তিনি ওই নারীর পরিচয় সনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আজকের সিলেট/ডি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








