সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চড় থেকে সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর বালু চাপা দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শিশুর টির মা স্কুলে না যাওয়ার কারনে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরে নি। আজ বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়ে পুলিশ ঘটনা স্থলে এসে সবার উপস্থিত তে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা আর কি কারনে তাকে মাটি চাপা দেয়া হয়েছে তা কারন জানাযায় নি।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।
আজকের সিলেট/ডি/এসটি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








