গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩১ AM

গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৭:৪২:৩৩ AM

গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


সিলেটের গোয়াইনঘাটে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। গোয়াইনঘাট উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে শুরুকেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জামাল খাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেটের উপ-পরিচালক ডা. মো. আসাদুজ্জামান, ডেপুটি চিপ ডা. মো. আছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রানিসম্পদ প্রদর্শনীতে স্হান পাওয়া ৩৮টি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং  উপজেলার বিভিন্ন খামারিদের মাঝে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১৮টি পুরষ্কার চেকের মাধ্যমে দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করার কথা তুলে ধরেন। উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদানসহ জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রদশর্নীতে জনাসাধারণকে সচেতন করা হয়।গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সিলেটের গোয়াইনঘাটে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। গোয়াইনঘাট উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে শুরুকেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. জামাল খাঁন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেটের উপ-পরিচালক ডা. মো. আসাদুজ্জামান, ডেপুটি চিপ ডা. মো. আছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রানিসম্পদ প্রদর্শনীতে স্হান পাওয়া ৩৮টি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং  উপজেলার বিভিন্ন খামারিদের মাঝে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ১৮টি পুরষ্কার চেকের মাধ্যমে দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করার কথা তুলে ধরেন। উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদানসহ জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রদশর্নীতে জনাসাধারণকে সচেতন করা হয়।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর