শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩০ AM

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৮:৪৩:২৯ AM

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিল শেফা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার করেছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় নিহত নারী তার পিতার বাড়িতে রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সকাল ৮ টার দিকে ছেলের ঘুম ভাঙলে তার মাকে শয়ন কক্ষের জানালার গ্রিলের সাথে গোলাপি রংয়ের ওড়না দিয়ে ঝুলে আছে, দেখে চিৎকারে করলে আত্মীয়স্বজন এসে ওড়না কেটে লাশ নিচে নামান। এরপর খবর পেয়ে থানার এসআই সুব্রত কুমার দাস সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর