বিশ্বম্ভরপুরে ভারতীয় বিড়িসহ চোরাকারবারী আটক
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৪ AM

বিশ্বম্ভরপুরে ভারতীয় বিড়িসহ চোরাকারবারী আটক

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ০৫:০০:১০ AM

 বিশ্বম্ভরপুরে ভারতীয় বিড়িসহ  চোরাকারবারী আটক


সুনামগঞ্জের  বিশ্বম্ভপুর উপজেলা থেকে বিপুল পরিমানের ভারতীয় বিড়ি জব্দ করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এসময় আটক হয়েছে একজন। আটক আব্দু মান্নান (৪৫) উপজেলার মাঝাইর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝাইর এলাকা থেকে অভিযান পরিচালনা করে  ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি জব্দ করে আর্মড পুলিশ।



জানা গেছে, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে সুনামগঞ্জ  জেলার বিশ্বম্ভপুর থানাধীন মাঝাইর সাকিনস্হ মান্নানের বসত ঘরে অভিযান পরিচালনা  ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ মান্নানকে আটক করা হয়।
 

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর