সিলেটে হতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৭ PM

সিলেটে হতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ১১:৩৩:২৬ AM

সিলেটে হতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া


সিলেটে ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ছয়টা এ খবর পাওয়া যায়। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য। 

এতে বলা হয়েছে, সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকাবয়ে যেতে পারে অথবা ঝোড়ো হাওয়া । আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এসব এলাকার নদীবন্দর সমূহকেদেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর