সিলেটের কোম্পানীগঞ্জের শাহীন হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে (২৬) হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মরম আলী ওই উপজেলার ইছাকলস নিজগাওঁ (পূর্বপাড়া) গ্রামের মৃত্যু জমির আলী'র পুত্র।
রোববার ভোরে হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই মঞ্জুর রহমান জানান, সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে সেখানকার পুলিশের সহযোগিতায় মরম আলীকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমেদ। তিনি ওই গ্রামের আলমাস আলীর পুত্র। এ ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামাল মিয়াসহ ১০জনকে আসামি করা হয়।
গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান ধৃত,আসামীকে হবিগঞ্জ থেকে কোম্পানীগঞ্জ নিয়ে আসা হয়। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে ।
আজকের সিলেট/ডি/কে.আর
নিউজ ডেস্ক 








