বিশ্বনাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৮ AM

বিশ্বনাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৯:২১:২৭ AM

বিশ্বনাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


সিলেটের বিশ্বনাথ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো-মামাতো ভাই।

রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। রিহান ও রুহান রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে নামে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর