গরম ভাত রান্না করে না দেওয়ায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকার ৮ নম্বর সেকশনে ওই যুবকের মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।
প্রাণ হারানো যুবক ১৯ বছর বয়সী সজল বাউরি, যে ওই বাগানের চা শ্রমিক চুন্নু বাউরির ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মা-বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সাথে তার মরাদেহ দেখে তার মা-বাবাকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সজল বাগানে শ্রমিকের কাজ করতেন।
সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠাণ্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভেবেছিলাম হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খোঁজ-খবর নেইনি। সকালে শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়া হয়। আমরা পুলিশকে বিষয়টা জানাই। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল বলেন, বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
আজকের সিলেট/এপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








