সিলেট মেট্টোপলিটন এলাকার শাহপরান থানাধীন মুরাদপুর এলাকা থেকে ৭৩৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি সহ দুটি ট্রাক জব্দ করেছে এসএমপির গোয়েন্দা পুলিশ। এসময় চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মো: এরশাদ শেখ(৪০), মো: গিয়াস পরামানিক (২০), মো: স্বপন ইসলাম(৩২) ও মো: শাহজাহান(২৭)।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মুরাদপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এই চিনির চালান জব্দ করে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা মেট্রো ট ১৫-০৫৮২ নং ট্রাক থেকে ৪৫৫ বস্তা চিনি এবং ঢাকা মেট্রো ট ১৮-০৩৪৭ নং ট্রাক থেকে ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৪৪ লাখ ১০ হাজার টাকা।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন আজকের সিলেট ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরান (রা:) থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছেন।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








