বিশ্বনাথে মহিলা কাউন্সিলরের মামলায় মেয়র পলাতক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০৯ AM

বিশ্বনাথে মহিলা কাউন্সিলরের মামলায় মেয়র পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৪:৫৭:৪১ AM

বিশ্বনাথে মহিলা কাউন্সিলরের মামলায় মেয়র পলাতক


হামলা ও মারধরের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, দুই কাউন্সিলরসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা করেছেন পৌরসভার এক মহিলা কাউন্সিলর।

বুধবার (২৪ এপ্রিল) সকালে বিশ্বনাথ থানায় মামলাটি করেন পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাসনা বেগম ।


মামলার এজাহারে বলা হয়েছে, সম্প্রতি পৌরসভার সাত কাউন্সিলর মেয়র মুহিবুর রহমানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে মেয়র কাউন্সিলরদের ওপর ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে পৌরসভার দক্ষিণ মিরেরচর এলাকায় মেয়রের নেতৃত্বে কিছু লোক মহিলা কাউন্সিলরদের নিয়ে অশালীন মন্তব্য করেন। প্রতিবাদ করলে মেয়র ও তাঁর সহযোগিরা মহিলা কাউন্সিলর রাসনা বেগমকে মারধর ও টানা হেচড়া করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় ওই কাউন্সিলর মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়। মামলায় মেয়র ছাড়া পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও বারাম উদ্দিনকে আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী জানান, মহিলা কাউন্সিলর বাদী হয়ে বিশ্বনাথ থানার মামলা করেছেন। মামলাটি বুধবার বিকেলে যথারীতি আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছেন। তারা আদালত থেকে জামিন নেওয়ার কোনো তথ্য এখনো পুলিশের কাছে পৌঁছায়নি বলেও জানান তিনি।

আজকের সিলেট/স্টাফ/কে.আর

সিলেটজুড়ে


মহানগর